.

সাইট রোল

আমাদের সম্পর্কে

সাইট বার্তা

Featured Posts

  • স্বাগতম‍!

    "বাংলা প্রকাশনের" ওয়েব সাইটে আপনাকে জানাই স্বাগতম। "বাংলা প্রকাশন" অনলাইন ভিত্তিক প্রকাশনা কেন্দ্র। বিস্তারিত জানতে সাইটে দেখুন।

  • ম্যাগাজিন ২০১২

    আসছে ম্যাগাজিন ২০১২! ম্যাগাজিনের জন্য লেখা পাঠাতে এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১২

ম্যাগাজিন "আলপনা"


উপর ওয়ালার অশেষ রহমতে এবং আপনাদের সহযোগীতায় প্রকাশিত হল ম্যাগাজিন “আলপনা” এর ১ম সংখ্যা।

সোমবার, ২৮ নভেম্বর, ২০১১

মাসিক ভৌতিক- ডিসেম্বর ২০১১


প্রকাশ করা হল মাসিক ভৌতিক এর ৪র্থ সংখ্যা। মাসিক ভৌতিক .pdf আকারে ডাউনলোড করতে পারবেন। এছাড়া অফিসিয়াল প্রকাশন সাইটেও দেখতে পাবেন।


আমার জীবনে ঘটে যাওয়া ভুতুরে গল্প


শাহিন কাদের

এটি একটি সত্যি ঘটনা যা বছর চারেক আগে আমার সাথে ঘটেছিলো।। সে রাতে আমি আমার গ্রামের বাড়ি চট্রগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফিরছিলাম।। প্রায় ঘণ্টা তিনেক একটানাগাড়ি চালিয়ে কিছুটা ক্লান্ত ছিলাম।। কিন্তু দুর্ঘটনা ঘটার চিন্তায় একমুহূর্তের জন্যও অসতর্ক হই নি।। রাত তখন প্রায় ২ টার মতো বাজে।। এতো রাতে ঢাকায় ফেরার মূল কারন হল, তারপরের দিন সকাল ১০ টায় আমার অফিসে একটা জরুরী মিটিং আছে।। যাই হোক, আসারপথে খাজা বাবার মাজার নামে একটা জায়গা পড়ে।। সেই জায়গা নিয়ে অনেক কুসংস্কার রয়েছে, যে সেখানে নাকি প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটে।। চালক প্রায়ই গাড়ির ব্যাল্যান্ স হারিয়ে ফেলে,অথবা ব্রেক জ্যাম হয়ে যায়ইত্যাদি ইত্যাদি।। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল।। শুধুমাত্র রাস্তায় কিছু ট্রাক আর গুটিকয়েক প্রাইভেট কার।।

ভৌতিক গল্প : বুড়ো ফ্র্যাঙ্ক ও আমি


মোঃ আনোয়ার হোসেন

স্কলারশিপটা খুব তাড়াহুড়া করেই হয়ে গিয়েছিল। সিদ্ধান্ত নিতে পারছিলাম না বিলেত যাব কি যাব না। পরিবারের সবাই বলল এমন সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না। তাই সিদ্ধান্ত নিয়ে ফেললাম স্কলারশিপটা এক্সেপ্ট করে ফেলার। প্রায় ষোল ঘন্টা জার্নি করে যখন হিথ্রো এয়ারপোর্টে এসে পৌছলাম তখন ভোর প্রায় পাঁচটা। এয়ারপোর্টে আমাকে রিসিভ করার জন্য ইউনিভার্সিটি থেকে যাকে পাঠানো হয়েছিলসে আমার পি,এইচ,ডি প্রফেসার ফ্র্যাঙ্ক গ্রীণ এর অধীঃনস্থ আরেক পি,এইচ,ডি স্টুডেন্ট। নাম ম্যাথিউ জেরী।

ভৌতিক ধারাবাহিকঃ ভুতুরে বাড়ি



 

মোঃ জাবেদ ভুঁইয়া

||এক|| রাতটা ভিশন আঁধারে ।রাস্তাটা আরও অন্ধকার ।চারদিকে একটানা ঝিঝি পোকার ডাক আর খনে খনে পাখিদের চিত্‍কার রাতটাকে আর একটু বেশিভূতুরে করে তুলেছে যেন । এই অন্ধকার কালোময়তায় ঢাকা রাস্তাটা দিয়ে হাটছি আমরা দু বন্ধু ।আমি অভি আর বন্ধু শিলু । আমার হাতে একটা কালো ব্যাগ ।আর শিলুর হাতেকোন ব্যাগ নেই ।কারন আমি ওর বাড়িতেই যাচ্ছি

ভৌতিক গল্প : আজরাইল

লিখেছেন : নষ্ট কবি

ঘটনার শুরু আজ থেকে চার বছর আগে এক রাতে। আমি সিলেট এর ওসমানী মেডিকেল এ একটা সেমিনার শেষ করে নিজেই ড্রাইভ করে ফিরছিলাম ঢাকায়। সাধারণত আমার পাজেরো টা আমার খুব প্রিয় হওয়াতে আমি কাউকে ড্রাইভার রাখিনি। সেদিন ওআমি নিজেই চালিয়ে নিয়ে আসছিলাম ঢাকার উদ্দেশ্যে। পথে খানিক টা ঘুম ঘুম ভাব আসলেও মন টা সতেজ ছিল- কারন সেই সেমিনারে আমি আমার গবেষনার জন্য পেয়েছি প্রচুর হাততালি। সাংবাদিক রা ফটাফট ছবি তুলে নিয়েছিল আমার। পরদিনপত্রিকায় আমার ছবি সহ লিড নিউজ ও হবার কথা ই ছিল এবংহয়েছিল ও তাই। আমি একটা বিশেষ হার্ট সার্জারি আবিষ্কার করেছিলাম- যেটা আজ পৃথিবীর সব দেশে দেশে রোগীদের জীবন বাঁচাচ্ছে- মানুষকে স্বপ্ন দেখাচ্ছে নতুন জীবনের।সেমিনারের সফলতা তাই জুড়ে ছিল আমার মনে প্রানে। রাস্তায় যেতে যেতে সেদিন আমি গান শুনছিলাম। গানের তালে তালে ধীর গতিতে গাড়ি চালাই আমি। বেশি গতি আমি কখনোই তুলিনা।সেদিন ও ৫০ এর কাছাকাছি গতিতে গাড়ি চালাচ্ছিলাম। সিলেট থেকে রওনা দিয়ে উজানভাটি এলাকার কাছাকাছি আসতেই হটাত করে আমার সামনে এক সাদা পাঞ্জাবি পড়া বৃদ্ধ লোক এসে দাঁড়ায়। রাত তখন প্রায় দুইটা।

প্রচ্ছদ ও সূচী পত্র

মাসিক ভৌতিক
ডিসেম্বর ২০১১
সংখ্যাঃ ৪
বর্ষঃ ০১
একটি প্রভাতী প্রকাশনি ও বাংলা প্রকাশন প্রয়াস